avocado plant and plasticMiscellaneous Trending News 

দূষণ কমাতে ও প্লাস্টিক ব্যবহার রোধে ‘বায়োফেস’

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অ্যাভোকাডোর বীজ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক। এটি প্রতিদিন ব্যবহার করাও যাবে। এক্ষেত্রে জানা যায়,দূষণ কমাতে ও প্লাস্টিকের ব্যবহার রোধ করতে আসরে নেমেছে মেক্সিকান প্রতিষ্ঠান ‘বায়োফেস’। সূত্রের খবর, এই সময় পরিবেশ ও প্লাস্টিক দূষণ নিয়ে গোটা বিশ্ব তোলপাড়। দূষণ কমানোর জন্য জোর দেওয়া হচ্ছে পরিবেশ-বান্ধব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ব্যবহারের ওপর ৷ প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ-বিশেষজ্ঞরা পদক্ষেপ নিতে বলছেন ৷ সূত্রের আরও খবর,অ্যাভোকাডো ফলের বীজ থেকে ‘বায়োডিগ্রেডেবল প্লাস্টিক’ তৈরি করা যায় তা দেখিয়ে দিচ্ছে এই বায়োফেস। এই বীজ থেকে তৈরি হচ্ছে ছুরি-চামচ ও প্লেট। এটি নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালির কাজেও ব্যবহার করা যাবে। প্লাস্টিকের বিকল্প বানিয়ে ফেলেছে মেক্সিকোর এই প্রতিষ্ঠান। বায়োফেস সূত্রের খবর, অ্যাভোকাডোর বীজ দিয়ে তৈরি প্লাস্টিকের কাঁটাচামচ, ছুরি, চামচ ও প্লেট বানানো সম্ভব হচ্ছে। এক্ষেত্রে অন্যান্য উপাদানের তুলনায় কম পরিমাণ কার্বন থাকে। যা তুলনায় কাগজের থেকেও কম।
এক্ষেত্রে আরও জানা যায়,বায়োজেনিক কার্বনের ‘বোনাস’ নামক একটি প্রক্রিয়ার কারণেই কার্বণের পরিমাণ কম হয়ে থাকে। উল্লেখ করা যায়, অ্যাভোকাডো গাছ যখন বেড়ে ওঠে তখন তার টিস্যু গঠনের জন্য বায়ুমণ্ডল থেকে শুষে নিয়ে থাকে কার্বন-ডি-অক্সাইড। তেল থেকে তৈরি কোনও প্লাস্টিকের উৎপাদনে এই ধরণের কোনও সুবিধা পাওয়া যায় না। এই নতুন পরিবেশ-বান্ধব প্লাস্টিকের তৈরি ছুরি ও চামচগুলিকে সংরক্ষণ করা সম্ভব। এরপর এগুলি মাটিতে পুরোপুরি মিশে যাবে। সাধারণ প্লাস্টিকের তৈরি যে কোনও বস্তু মাটিতে সরাসরি মিশে যেতে সময় লাগে দীর্ঘ কয়েক বছর। এটি পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকারক প্রভাব পড়ে ৷

Related posts

Leave a Comment