horoscope 1Miscellaneous 

আজকের রাশিফল

শনিবার ১৭ পৌষ ১৪২৭; ইঃ ০২ জানুয়ারী ২০২১

মেষ: কিছু অনিবার্য পরিস্থিতি অস্বস্তির কারণ হতে পারে। দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষা দেখা দিতে পারে। বাড়িতে আসা কোনও অতিথির জন্য ব্যস্ত হওয়ার সম্ভাবনা। বিশেষ বন্ধুর সহায়তা পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ১

বৃষ: সন্তানদের দ্বারা কোনও কারণে বিরক্ত হওয়ার আশঙ্কা। ভ্রমণ এবং অর্থ ব্যয়ে দুঃখ পাওয়ার আশঙ্কা। ঘরে কোন পরিবর্তন করার আগে বড়দের পরামর্শ নেওয়া প্রয়াজন, অন্যথায় তাঁদের বিরক্তির কারণ হওয়ার আশঙ্কা। প্রেমে বাধা। শুভ সংখ্যা সংখ্যা: ৯

মিথুন: আর্থিক উন্নতি হলেও ব্যয়ও বৃদ্ধি পাবে। প্রেমের আবেগ বাড়তে পারে। ঘরের সৌন্দর্য্যায়নের জন্য অতিরিক্ত সময়ের ব্যবহার করা প্রয়োজন। কর্মক্ষেত্রে সব কাজ দ্রুততার সঙ্গে শেষ হবে, যার ফলে সহকর্মীরা প্রশংসা করতে পারে। শুভ সংখ্যা: ৭

কর্কট: কোনও বন্ধুর সহায়তায় অস্বস্তি থেকে বেরোনো সম্ভব হতে পারে। আর্থিক অবস্থা অনুকূল নাও থাকতে পারে। সন্দেহ প্রবণতার জন্য সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। কোনও ধর্মীয় স্থানে গিয়ে মনের প্রশান্তি ফিরতে পারে। শুভ সংখ্যা: ১

সিংহ: ধ্যান এবং আত্ম-উপলব্ধি লাভজনক হতে পরে। জেদি স্বভাবের জন্য পিতামাতার মনের শান্তি নষ্ট হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। ব্যবসার কারণে কোথাও ঘুরতে যাওয়া লাভদায়ক হতে পারে। বিবাহিত জীবনে অনেক সুবিধা পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৯

কন্যা: শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচী আরও ভাল আকারে আনতে সাহায্য করবে। আর্থিক ক্ষতি এড়াতে অপ্রয়োজনীয় ব্যয় সঙ্কোচের প্রয়োজন। পুরোন কোনও কাজ সম্পন্ন হতে পারে। চাপমুক্ত থাকার চেষ্টা করা উচিত। শুভ সংখ্যা: ৭

তুলা: স্নায়ুবৈকল্যের কারণে প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তাশক্তি দুর্বল হতে পারে। আজ পিতামাতাকে সন্তুষ্ট করা কঠিন হতে পারে। প্রেমে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ভাল মনোভাব নিয়ে বাড়ি থেকে বেরোলেও কোনও মূল্যবান জিনিস খোওয়া যেতে পারে। শুভ সংখ্যা: ১

বৃশ্চিক: দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা। মানসিক উত্তেজনা এড়িয়ে চলতে কোনও স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে যাওয়া উচিত। বেশি খরচ এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলা উচিত। শুভ সংখ্যা: ২

ধনু: আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকলেও অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে সাবধান হতে হবে। পুরোনো কাজ শেষ না করে নতুন কাজে হাত দেওয়া উচিত হবে না। স্ত্রীর অপ্রয়োজনীয় জিনিসে অর্থিক খরচের জন্য তাঁর প্রতি বিচলিত হওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৮

মকর: আস্থা বৃদ্ধি পাওয়ার কারণে এবং সহজ কাজের সময়সূচীর জন্য আরাম করার যথেষ্ট সময় পাওয়া যাবে। কোনও রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় করে বেশি অর্থ উপার্জন করার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। স্ত্রীর ভগ্ন স্বাস্থ্যের কারণে চিন্তা বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যা: ৮

কুম্ভ: আধ্যাত্মিকতায় মনে শান্তি ফিরতে পারে। ধ্যান ও যোগ অনুশীলন সহায়ক হতে পারে। সন্তানদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করা উচিত। শুভ সংখ্যা: ৬

মীন: অসাবধানতার কারণে অসুস্থ হওয়ার আশঙ্কা। বাড়ির কোনও প্রবীণ আর্থিকভাবে সহায়তা করতে পারে। কোনও সংবাদ পরিবারে খুশির খবর বয়ে আনতে পারে। ভ্রমণে বেরোলে জানিসপত্রের অতিরিক্ত যত্ন নেওয়ার প্রয়োজন। শুভ সংখ্যা: ৪

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment