Dhoni & Mitali RajMiscellaneous Trending News 

ক্রিকেটে আইসিসি-র দশকের সেরা দল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : গত ১৫ আগস্ট আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নিয়েছিলেন ধোনি। নেতৃত্ব ছেড়েছিলেন বেশ কয়েক বছর আগেই। তবুও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রাসঙ্গিকতা একটুও কমেনি ক্রিকেট মহলে। আইসিসি’র দর্শকের সেরা দল ঘোষণার পর প্রত্যাশা মতোই ওয়ান ডে এবং টি-২০ ফরম্যাটে ক্যাপ্টেন নির্বাচিত হলেন মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে টেস্ট দলে নেতা বেছে নেওয়া হয়েছে বিরাটকে। আবার টি-২০ দলে ধোনি ছাড়াও কোহলি, রোহিত ও বুমরাহ রয়েছেন। পাশাপাশি একদিনের দলেও ধোনির সঙ্গে রয়েছেন কোহলি ও রোহিত। টেস্ট দলে ভারতীয় ক্রিকেটে ২ জন। তাঁদের মধ্যে রয়েছেন কোহলি ও অশ্বিন। তিন ফরম্যাটে দলে রয়েছেন ভিকে। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ানার টেস্ট দলে রয়েছেন। দশকের সেরা মহিলাদের ওয়ান ডে ও টি-২০ দল ঘোষণা করেছে আইসিসি। মেয়েদের একদিনের দলে জায়গা করে নিয়েছেন ঝুলন গোস্বামী ও মিতালি রাজ।

Related posts

Leave a Comment