Khadi MelaMiscellaneous Trending News 

মধ্যমগ্রামে জেলা খাদি মেলার শুভ সূচনা

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: মধ্যমগ্রামে জেলা খাদি মেলার শুভ সূচনা হল গত বৃহস্পতিবার বিকেলে। সূত্রের খবর, মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ এই মেলার শুভ উদ্বোধন করলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমাই ঘোষ, অরবিন্দ মিত্র, সমীর চ্যাটার্জী, নজরুল ইসলাম সহ আরও বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, প্রতিবছর বিশাল আকারে এই মেলা অনুষ্ঠিত হয় মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দানেই। তবে এবছর করোনা পরিস্থিতির কারণে মেলা ছোট করে মধ্যমগ্রাম বাজার সংলগ্ন এক অনুষ্ঠান বাড়িতে হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মানুষের ভিড়, জমায়েত যেন না হয় তার জন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়। মোট ৫০ থেকে ৫২টি স্টল নিয়ে এবছরের খাদি মেলা চলছে।

Related posts

Leave a Comment