IndiaMiscellaneous 

পড়শি দেশগুলির বিনিয়োগের ক্ষেত্রে নয়া নিয়ম

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : হংকং থেকে বিনিয়োগে নয়া ভাবনা। সূত্রের খবর, ভারতে হংকং-এর বিনিয়োগকারীদের বিনিয়োগ প্রস্তাব খতিয়ে দেখে নিয়ম শিথিল করতে পারে কেন্দ্রীয় সরকার। ওই লেনদেনে চিনা সংস্থার উপস্থিতি থাকা চলবে না বলেও জানানো হয়েছে। ভারতীয় সংস্থায় ১০ শতাংশ বেশি অংশ কেনার ক্ষেত্রে পড়শি দেশগুলির বিনিয়োগের ক্ষেত্রেই নয়া নিয়ম বিবেচ্য হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ করা যায়, চিনের সঙ্গে সীমান্ত সমস্যার আবহে পড়শি দেশগুলির বিনিয়োগের নিয়ম নতুন করে ঢেলে সাজাতে চাইছে কেন্দ্র। এক্ষেত্রে বলা হয়েছে, এরফলে ১৭৫ কোটি ডলারের বেশি বা আনুমানিক ১৪ হাজার কোটি টাকা আর্থিক অঙ্কের প্রায় ১৪০টি বিনিয়োগ প্রস্তাবে মঞ্জুরি পেতে সময় লাগছে। অন্যদিকে চিন ও হংকং-এর বিভিন্ন সংস্থার বিনিয়োগ প্রস্তাবও রয়েছে। সূত্রের আরও খবর, নতুন রূপরেখা অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি প্রাইভেট ইকুইটি ফান্ড, হেজ ফান্ড এবং সংস্থাগুলি বিদেশি বিনিয়োগ পেতে আগ্রহী ওই সংস্থাগুলির সামনে স্বচ্ছতা আনবে বলেই অনুমান করা হচ্ছে।

Related posts

Leave a Comment