ছোট্ট রায়ান কাজি ধনীতম ইউটিউবার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ধনীতম ইউটিউবার৯ বছরের রায়ান কাজি। বার্ষিক আয় ২২০ কোটি। ইউটিউব চ্যানেল ‘রায়ানস ওয়ার্ল্ড’-এর ভিডিওগুলির প্রায় ১২০০ কোটি ভিউ রয়েছে। এক্ষেত্রে সাবস্কাইবার রয়েছে ২ কোটি ৭০ লক্ষ। উল্লেখ করা যায়, ২০২০ সালের ১ জুন পর্যন্ত চ্যানেলের বার্ষিক আয় ২ কোটি ৯৫ মিলিয়ন ডলার। তা ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা। ‘পিউডিপাই’ বা ‘মিস্টার বিস্ট এর মতো ইউটিউবার নয়, চ্যানেলের মালিক হলেন রায়ান কাজি। বয়স মাত্র ৯ বছর। এত অল্প বয়সে এই ধরণের ঝলমলে আয়ের পরিসংখ্যানের কারণে, এই আমেরিকান ছোট ফোর্বস ম্যাগাজিনের ‘হায়েস্ট পেইড ইউটিউবার ২০২০’ তালিকায় শীর্ষে রয়েছে। এই প্রথম নয়, রায়ান ২০১৮ সাল থেকে পরপর ৩ বার ফোর্বসের শিরোপা জয়ী হয়েছে।

