জার্মানির বিশ্ব বক্সিংয়ে ভারতের ৯ পদক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ব বক্সিংয়ে ৯ পদক পেল ভারত। করোনা আবহের মধ্যে এই সাফল্য পেয়েছে ভারত। সূত্রের খবর, সোনা জয়ী হয়েছেন সিমরনজিৎ কাউর ও মনীষা। জার্মানির কোলনে সিমরন ৬০ কেজি বিভাগে হারিয়েছেন জার্মানির বক্সার মায়া কালিহান্সকে ৪-১ফলাফলে। অন্যদিকে ৫৭কেজি বিভাগের ফাইনালে মনীষা হারালেন ভারতের সাক্ষীকে। সব মিলিয়ে ভারতের ঘরে ৩টি সোনা এসেছে। সোনা জিতেছেন অমিত ফাঙ্গাল। সব মিলিয়ে ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। এই সাফল্যে সন্তোষপ্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।

