Rabindra Bharati University-1Miscellaneous 

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বৃদ্ধি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : উপাচার্যের মেয়াদ বৃদ্ধি রবীন্দ্রভারতীতে। সূত্রের খবর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সব্যসাচী বসু রায়চৌধুরির মেয়াদ আরও ৩ মাস বাড়ানো হয়েছে। উল্লেখ করা যায়, দু-দফায় তিনি ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। এক্ষেত্রে আইন অনুযায়ী স্থায়ী উপাচার্য হিসেবে তিনি আর ওখানে থাকতে পারেন না। এরপর উচ্চশিক্ষা দফতর এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ১৯ ডিসেম্বর থেকে ৩ মাস সব্যসাচীবাবুই উপাচার্যের পদে বহাল থাকবেন। প্রসঙ্গত, তাঁর মেয়াদ বৃদ্ধির বিষয়ে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

Related posts

Leave a Comment