১১ ম্যানেজমেন্ট ট্রেনি নিচ্ছে ভাইজাগ স্টিল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজমেন্ট ট্রেনি পদে ১১ গ্র্যাজুয়েট, এমবিএ ডিগ্রিধারী নিচ্ছে ভাইজাগ স্টিল প্ল্যান্ট (রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (আর আই এন এল)। প্রার্থীকে ইউজিসি-নোট জুন-২০২০ অ্যাপিয়ার করে থাকতে হবে।
ম্যানেজমেন্ট ট্রেনি (এইচআর): শূন্যপদ ৬টি। সব বছর বা সিমেস্টার ও সব বিষয়ে অন্তত ৬০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৫০) শতাংশ নম্বর নিয়ে পাশ করা (পুরো সময়ের) গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রার্থীরা সঙ্গে এচআর প্রধান বিষয় হিসেবে নিয়ে এইচআর ম্যানেজমেন্ট/ পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেসন্স/ লেবার ওয়েলফেয়ার/ সোশ্যাল ওয়ার্ক -এর একটির (অন্তত ২ বছরের, পুরো সময়ের) এমবিএ/ পিজি ডিগ্রি/ পিজি ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। ডুয়াল স্পেশ্যালাইজেশন -এর ক্ষেত্রে মেজর/ মেইন স্পেশ্যালাইজেশন হতে হবে এইচআরএম। এই পদের ক্ষেত্রে ইউজিসি পেপার কোড ৫৫।
ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং): শূন্যপদ ৩টি (অসং ১, তঃজাঃ ১, ওবিসি ১)। সব বছর বা সিমেস্টার ও সব বিষয়ে অন্তত ৬০ (তফশিলি হলে অন্তত ৫০) শতাংশ নম্বর নিয়ে পাশ করা (পুরো সময়ের) গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রার্থীরা সঙ্গে মার্কেটিং ম্যানেজমেন্টে (অন্তত ২ বছরের, পুরো সময়ের) এমবিএ/ পিজি ডিগ্রি/ পিজি ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। এই পদের ক্ষেত্রে ইউজিসি পেপার কোড ১৭।
ম্যানেজমেন্ট ট্রেনি (সিসি): শূন্যপদ ২টি (অসং ১, ওবিসি ১)। সব বছর বা সিমেস্টার ও সব বিষয়ে অন্তত ৬০ (তফশিলি হলে অন্তত ৫০) শতাংশ নম্বর নিয়ে পাশ করা (পুরো সময়ের) গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রার্থীরা সঙ্গে ম্যাস কমিউনিকেশন/ জার্নালিজমে (অন্তত ২ বছরের, পুরো সময়ের) এমবিএ/ পিজি ডিগ্রি/ পিজি ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। এই পদের ক্ষেত্রে ইউজিসি পেপার কোড ৬৩।
১-৫-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণি, শারীরিক প্রতিবন্ধী প্রভৃতি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। স্বাস্থ্য হতে হবে আরআইএনএল -এর ডাক্তারি নিময় অনুযায়ী।
বাছাই হওয়া প্রার্থীদের প্রথমে ১ বছরের ট্রেনিং হবে। সফল ট্রেনিং শেষে ১ বছরের প্রবেশন। ট্রেনিংয়ের সময় বেসিক পে ২০,৬০০ টাকা ( পে স্কেল ২০,৬০০ – ৪৬,৫০০ টাকা)। এরপর সফল ট্রেনিং শেষে নিয়োগ হলে মাইনে ২৪,৯০০ – ৫০,৫০০ টাকা।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ (জিএসটি অতিরিক্ত) টাকা। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
যোগ্য প্রার্থীদের অনলাইনে ইউজিসি-নেট রেজিস্ট্রেশন করতে হবে। ইউজিসি নেট রেজিস্ট্রশন শুরু হয়েছে ১৬-৩-২০২০ তারিখ থেকে। ইউজিসি-নেট রেজিস্ট্রশন করতে হবে https://ntanet.nic.in/ntanet/root/loginpage.aspx ওয়েবসাইটের মাধ্যমে। এরপর আরআইএনএল রেজিস্ট্রেশন করতে হবে www.vizagsteel.com ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কের মাধ্যমে, ২৯ ডিসেম্বরের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং ০২/ ২০২০। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
আরআইএনএল রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: এখানে

