MatribondonaMiscellaneous Trending News 

বিশ্বে বাঙালির বাড়ি বসে পুজোর স্বাদ- ‘মা আসবেই’

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ করোনা সময়কালে এ বছরে শেষ পর্যন্ত দুর্গাপুজো হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। সেই সন্দেহের ভিত্তিতেই কলকাতা ব্রডওয়ে একটি ব্রডওয়ে ধাঁচের মিউজিকাল চলচ্চিত্র ‘মা আসবেই’ তৈরি করেছিল। পুরো পরিকল্পনা এবং চিন্তাভাবনা ছিল শৌনক চট্টোপাধ্যায় ও সাম্য কার্ফারের। এই ছবিটি সম্প্রতি একটি ওয়েব প্ল্যাটফর্মে প্রদর্শিত হয়েছিল। ছবির টিকিট বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ শিল্পী বা শিল্পী সহযোগীদের হাতে হস্তান্তর করা হয়েছে। যাঁদের পরিবার কয়েক মাস ধরে অর্থাভাবে ভুগছে। সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী এই ছবিতে অংশ নিয়েছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তী, সাগ্নিক সেন, নান্দীকার নাট্যদলের একদল অভিনেতা-অভিনেত্রী। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন শর্মিলা বিশ্বাস ও নিলয় সেনগুপ্ত। আবহ পরিচালনা করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় এবং প্রদ্যোৎ চট্টোপাধ্যায়। শৌর্য দেব এই ছবিটি পরিচালনা করেছেন। বিভিন্ন সুরে ঢাকিদের সাথে তন্ময় বোসের যৌথ পরিবেশনা ও শৌনকের মাতৃবন্দনা। পাশাপাশি সাম্যের চন্ডীপাঠ ও আবৃত্তির মাধ্যমে বিশ্বজুড়ে বাঙালি ঘরে বসে পুজোর স্বাদ অনেকটাই অনুভব করেছেন।

Related posts

Leave a Comment