এমবিবিএসে করোনা যোদ্ধাদের সন্তানদের জন্য আসন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা-যোদ্ধাদের সম্মানে সংরক্ষণ। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে যোদ্ধাদের সন্তানদের জন্য এমবিবিএস-বিডিএস পরীক্ষায় বেশ কয়েকটি আসন সংরক্ষিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন একথা জানিয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস পরীক্ষায় করোনা যোদ্ধাদের সন্তানদের জন্য আসন সংরক্ষিত থাকবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, যাঁরা দেশকে করোনা মুক্ত করতে জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

