ট্রফি জেতাটা অভ্যাসে পরিণত করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টি২০ফর্ম্যাটে বিশ্বের সেরা অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই অধিনায়কের প্রশংসা করলেন সেহওয়াগ। তাঁর মন্তব্য, বিশ্বের সেরা টি২০ ফ্র্যাঞ্চাইজি এবং এই ফর্ম্যাটের সেরা অধিনায়ক হলেন রোহিত ৷ কাল দুবাইয়ের মাঠে ফাইনালে রোহিতদেরই দাপট দেখা গিয়েছে ৷ মুম্বই ইন্ডিয়ান্স-র আইপিএলে ব্যাপক সাফল্যও লক্ষ্য করা যায় ৷ ২০১৩, ২০১৫, ২০১৭,২০১৯ সালের পর ২০২০সালেও আইপিএলে এই সাফল্য পেল। এই নিয়ে পঞ্চমবার আইপিএল খেতাব জয়ী হল মুম্বই ইন্ডিয়ান্স ৷ ট্রফি জেতাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ব্লু -আর্মি ৷
৫ বার আইপিএল ট্রফি জয়ের পর রোহিত শর্মা-র মন্তব্য,দুবাইয়ের বদলে এই ট্রফিটা ওয়াংখেড়েতে জিততে পারলে বেশি ভাল হত ৷ ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুম্বাই অধিনায়কের বক্তব্য, “যে ভাবে মরশুমটা গেল তা দুর্দান্ত। প্রতিযোগিতার শুরুর আগেই ছেলেদের বলে দিয়েছিলাম, জেতার অভ্যাস গড়ে তোলার সংস্কৃতি তৈরি করতে হবে। পাশাপাশি রোহিত আরও জানান, এই সাফল্যের শরিক তাঁরাও, যাঁরা নেপথ্যে থেকে আমাদের তৈরি করেছেন।’’

