আরব দেশে আইপিএলে পঞ্চম খেতাব জয়ী মুম্বাই

Mumbai-Indians IPL 2020

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আইপিএলে মুম্বাই চ্যাম্পিয়ান। আরব দেশে অনুষ্ঠিত আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম শিরোপা জয়ী হল মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের অন্যতম নায়ক হলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। হ্যামস্ট্রিংয়ের চোট ছিল রোহিতের। ফিট হয়ে ম্যাচে ফিরলেও বড় রান পাচ্ছিলেন না। গতকাল ফাইনালে রোহিতের প্রশস্ত ব্যাট আবার জ্বলে উঠল। তিনি ৫১ বলে অনবদ্য ৬৮ রান করেন। যার সুবাদে মুম্বাই ইন্ডিয়ান্স ১৫৭ রান তুলে সহজেই ৮ বল বাকি থাকতেই ম্যাচ জয়ী হয়।

মুম্বাইয়ের বাঁহাতি ওপেনার কুইন্টন ডি’কক ২০ রান করেন। সূর্যকুমার ১৯ রান করে রান-আউট হন। তবে অধিনায়ক রোহিত নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। জয়ের পথ সুগম করতে তিনি ৫ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারি মেরে মুম্বাইয়ের জয় নিশ্চিত করেন।
শ্রেয়াস টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তাঁর লক্ষ্য ছিল বড় রান নিয়ে রোহিত শর্মাদের উপর চাপ সৃষ্টি করা। তবে দিল্লির শীর্ষ অর্ডার ব্যাটসম্যানরা দ্রুত আউট হয়ে যাওয়ায় দিল্লির চাপে পড়ে যায়। তবে চতুর্থ উইকেটে ৯৬ রানের দুর্দান্ত জুটি গড়েছেন দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার ও ঋষভ পস্থ। যার কারণে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে ১৫৬ রান তুলতে সক্ষম হয়েছে। তবে দিল্লির ক্রিকেটাররা বুঝতে পেরেছিলেন যে, এই রান জয়ের পক্ষে যথেষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *