himachalprodesh and earthquakeMiscellaneous Trending News 

হিমাচলপ্রদেশের সিমলা ও তার পার্শ্ববর্তী এলাকায় ফের ভূমিকম্প

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:ভোরে কেঁপে উঠল মাটি । মানুষও আতঙ্কে দিশেহারা। হিমাচলপ্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ সূত্রের খবর, হিমাচলপ্রদেশের সিমলা ও তার পার্শ্ববর্তী এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। সিমলার মৌসম বিভাগ এই খবর জানিয়েছেন ৷ উত্তর ভারতে শীতের আমেজ পড়তে শুরু করেছে। ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্কও তৈরি হয় ৷ চম্বা জেলায় সকাল ৬ টা ২৫ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৯ ৷ তবে মৃত্যুর খবর এখনও প্রকাশ্যে আসেনি ৷ ক্ষয়ক্ষতিও জানা সম্ভব হয়নি। সূত্রের আরও খবর,চাম্বায় গত ২৩ অক্টোবর ভূমিকম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ২.৩ ৷ সিসমোলজিস্টরা এক্ষেত্রে জানিয়েছেন, হিমালয় পার্বত্য এলাকায় টেকটোনিক প্লেটের মুভমেন্টের জন্যে এই ধরণের ঘটনা বার বার ঘটছে।
এ বিষয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, হিমালয়ের পাদদেশের ঘনজনবসতিপূর্ণ এলাকার জন্য সতর্কতাও জারি হয়েছে। এক্ষেত্রে বিজ্ঞানীদের আরও বক্তব্য, যদি বড় মাপের ভূমিকম্প হয় তাহলে ব্যাপক জীবনহানি ও সম্পত্তিহানির ঘটনা ঘটতে পারে ৷ ইউনিভার্সিটি অফ নেভেদা-র সিসমোলজিকল রিসার্চ লেটর্স জার্নালে অগাস্ট সংখ্যায় এমনই সতর্কবার্তা জারি হয়েছিল।

Related posts

Leave a Comment