WinterMiscellaneous 

শীতল-শুষ্ক হাওয়ার দাপটে রাতের পারদ নামছে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভরা হেমন্তে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে উত্তুরে বাতাস। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শীতল ও শুষ্ক হাওয়ার দাপটে রাতের পারদও নেমে গিয়েছে। অন্যদিকে হাওয়ায় মিলছে শুকনো ভাবও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। আবার বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা নেমে গিয়েছে ১৬.৮ ডিগ্রিতে। পাশাপাশি পশ্চিমের বাকি এলাকাতেও রাতের তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির কাছে ঘোরাফেরা করছে বলে খবর। গভীর রাতে বা ভোরের দিকে দেখা যাচ্ছে কুয়াশাও। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নিচে নামবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment