সুপার টাইফুন তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ফিলিপিন্স
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সুপার টাইফুন গনি ফিলিপিন্সে প্রাণ গেল ৭ জনের। সূত্রের খবর, ভোর থেকেই পূর্ব ফিলিপিন্সের কাতান্দুয়ানিজ দ্বীপে ঝড়ের তাণ্ডব শুরু হয়। ঝড়ের তীব্রতা ছিল ২২৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। এই তীব্র ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টি ও ভূমিধস দেখা যায়। সুপার টাইফুনের জেরে এলাকার বহু গাছ ও বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের আরও খবর, তাণ্ডব চালানোর পর এই টাইফুন শক্তিক্ষয় করে রাজধানী ম্যানিলার দিকে চলে যায়।

