kanchanjanga and darjellingMiscellaneous Trending News 

দূষণের মাত্রা কমতেই স্বচক্ষে এল রায়গঞ্জ থেকে কাঞ্চনজঙ্ঘা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রায়গঞ্জ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। রায়গঞ্জ,হেমতাবাদ সহ বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা স্বচক্ষে দেখলেন বহু মানুষ। নয় বছর পর এই দৃশ্য চোখে পড়ল স্থানীয় মানুষের। কৌতহলী মানুষের ভিড়ও দেখা গিয়েছে।করোনা ও লকডাউন পর্বে বায়ু দূষণের মাত্রা কমেছে। রৌদ্রজ্বল আকাশ ছিল। লোক মুখে এই খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রের খবর,রায়গঞ্জ শহরের বিভিন্ন ছাদ থেকে এই দৃশ্য প্রত্যক্ষ করেছেন অনেকেই। এমনকী মোবাইলে ক্যামেরা বন্দী করেছেন স্থানীয় মানুষ। দীর্ঘ ৯ বছর পর এই দৃশ্য দেখতে পেয়ে খুশি অনেকেই। রায়গঞ্জ থেকে দার্জিলিংগিয়ে এই দৃশ্য সাধারণত দেখতে হয় স্থানীয় মানুষদের। বাড়িতে বসে সেই দৃশ্য দেখতে পেয়ে মন ভরে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related posts

Leave a Comment