মধ্যমগ্রাম উদয়রাজপুর দক্ষিণ পাড়ার দুর্গাপুজোর ৬৮তম বর্ষ
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: মধ্যমগ্রাম উদয়রাজপুর দক্ষিণ পাড়ার দুর্গাপুজো ৬৮তম বর্ষে পদার্পন করল। করোনা পরিস্থিতি মাথায় রেখেই এবছরের পুজোয় যাবতীয় সাবধানতা অবলম্বন করা হয়েছে। সূত্রের খবর, দর্শনার্থীদের জন্য থাকছে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার সহ পিপিই কিট পরে মেডিকেল টিম উপস্থিত থাকবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গিয়েছে, প্রবেশ পথে পূর্বেই দর্শনার্থীদের সবরকম পরীক্ষা করেই প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। সূত্রের আরও খবর, রাজ্য সরকারের অনুদান পেয়েছে উদয়রাজপুর দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সেই অনুদান যথাযথ কাজে লাগানো হয়েছে বলে জানায় পুজো কমিটির সদস্যরা। মন্ডপ চারিদিকে খোলামেলা একটি নাটমন্দির তৈরি করা হয়েছে বলেও খবর।

