App Cab-1Miscellaneous 

মহিলা অ্যাপ-ক্যাব চালকদের সংবর্ধনা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শহরের মহিলা অ্যাপ-ক্যাব চালকদের সংবর্ধনা। করোনা আবহের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। ‘অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’ এই সংবর্ধনার আয়োজন করে। সূত্রের খবর, ১৪ জন মহিলা অ্যাপ-ক্যাব চালককে সংবর্ধিত করা হয়। করোনা আবহে প্রতিকূল পরিস্থিতিতে পরিষেবা চালু রাখার জন্য তাঁদের হাতে মাস্ক, ফেস শিল্ড ও স্যানিটাইজার-সহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment