AIIMS DelhiCentral Government Government Jobs 

২১৪ অফিসার, কেমিস্ট, সাইকোলজিস্ট, ড্রাইভার ইত্যাদি নিচ্ছে দিল্লি এইমস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভেটেরিনারি অফিসার, কেমিস্ট, সাইকোলজিস্ট, জিডি মেডিক্যাল অফিসার, সায়েন্টিস্ট, ড্রাইভার, প্রোগ্রামার-সহ মোট ৩৯টি পদে ২১৪ শূন্যপদে অফিসার, ডাক্তার, ড্রাইভার, স্টোর কিপার, ইঞ্জিনিয়ার প্রভৃতি নিচ্ছে জনকে নিচ্ছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস। নিয়োগ হবে এ, বি এবং সি গ্রুপ পদে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স:- জুনিয়র মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি/ মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স -এর ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। স্টোর কিপার (ড্রাগস): ফার্মাসির স্বীকৃত ডিগ্রিধারী হতে হবে। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। প্রোগ্রামার: কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক পাশ অথবা সায়েন্স বা ম্যাথমেটিক্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। জুনিয়র ইঞ্জিনিয়ার (এ সি অ্যান্ড রেফ্রিজারেশন): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের স্পেশ্যালাইজড কোর্স করে থাকতে হবে। বয় হতে হবে ৩০ বছরের মধ্যে। ভেটেরিনারি অফিসার: ভেটেরিনারি সায়েন্সের ডিগ্রি এবং ল্যাবরেটরি অ্যানিমাল কেয়ারে ২ বছরের প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। জেনেটিক্সে স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা থাকলে ভাল। বাকি সব পদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। সব পদের ক্ষেত্রেই বয়সের হিসাব করতে হবে ১৯-১১-২০২০ তারিখের সাপেক্ষে।

সব যোগ্যতার শর্তগুলি পূরণ হয়ে থাকতে হবে ১৯ নভেম্বর বা তার আগে। মাইনে ও ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই।

প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউয়ের মধ্যে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১৫০০ (তফশিলি বা আর্থিকভাবে দুর্বল প্রার্থী হলে ১২০০) টাকা। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং অথবা এসবিআই চালানের মাধ্যমে, ১৯ নভেম্বরের মধ্যে।

গ্রুপ “এ” পদের প্রার্থীদের জন্ম তারিখের প্রমাণপত্র, বৈধ কাস্ট সার্টিফিকেট, বৈধ ইডব্লুএস সার্টিফিকেট, বয়সের ছাড়ের জন্য সার্টিফিকেট, ডিগ্রি/ মাস্টার ডিগ্রি, অভিজ্ঞতার সার্টিফিকেট, পি এইচডি ডিগ্রি সার্টিফিকেট ইত্যাদির পিডিএফ আপলোড করতে হবে।

দরখাস্ত করবেন অনলাইনে https://www.aiimsexams.org ওয়েবসাইটের মাধ্যমে, ১৯ নভেম্বর, বিকেল ৫টার মধ্যে। একাধিক পদে আবেদন করতে হলে অনলাইনে পৃথক পৃথক দরখাস্ত করতে হবে। অনলাইন দরখাস্ত রেজিস্ট্রেশনের পর একটি প্রিন্ট নিয়ে রাখবেন। পরে কাজে লাগবে। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment