কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ইউজিসি-র পূর্বাঞ্চলীয় কার্যালয়ে আবেদনপত্র জমা দিলেন প্রার্থীরা। সিএসসি-র ২০১৮ সালে পরীক্ষার পর মেধা-তালিকায় নাম ওঠা সব প্রার্থীর নিয়োগ এবং সব বিষয়ের প্যানেলের বৈধতা সমানভাবে বাড়ানোর দাবিতে এই আবেদনপত্র জমা দেওয়া হয়। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, ২০১৮ সাল থেকে পশ্চিমবঙ্গের কলেজে সিবিসিএস পদ্ধতিতে পড়াশোনা চলছে। তার জন্য স্থায়ী নিয়োগ হয়নি। এরফলে বহু কলেজের বিভিন্ন বিভাগে একজনও স্থায়ী শিক্ষক নেই।
ইউজিসি-র পূর্বাঞ্চলীয় কার্যালয়ে আবেদনপত্র

