নতুন দায়িত্বভার পেলেন পি জি কে মেনন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘর্ষ চলেছে। সূত্রের খবর, এই আবহের মধ্যেই লাদাখে মোতায়েন ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কোর-এর দায়িত্ব গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল পি জি কে মেনন। অন্যদিকে কোরের প্রাক্তন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহকে দেহরাদুনে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের গোড়ায় লাদাখে মোতায়েন রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মেনন। চিন-ভারত সামরিক আলোচনাতেও অংশ গ্রহণ করেছেন তিনি।

