ROAD CONSTRUCTIONState Government 

হুগলিতে কৃষক ও মৎস্যজীবীদের জন্য রাস্তা তৈরির পরিকল্পনা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্যের সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য পথশ্রী সহ বিভিন্ন প্রকল্পে রাস্তা তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, হুগলিতে গরিব কৃষক এবং মৎস্যচাষীদের চলাচলের কথা চিন্তা করে দুটি রাস্তা তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, রাজ্য কৃষি বিপণন দপ্তরের তত্ত্বাবধানে এই প্রকল্পের কাজ জমা পড়েছে বলে জানা যায়।

জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, রাস্তা তৈরি করতে প্রায় তিন কোটি টাকা খরচ হবে। দুটি রাস্তার মধ্যে একটি রাস্তা হবে আমনানে এবং অপরটি হবে মহানাদে। আমনানের রাস্তাটি হবে মৎস্যচাষীদের জন্য এবং মহানাদের রাস্তা কৃষকদের জন্য।
এ বিষয়ে জেলা পরিষদ সূত্রে আরও জানানো হয়েছে, এই দুইটি এলাকা কৃষি ও মাছ চাষের জন্য বিশেষভাবে উল্লেখ্যযোগ্য। এক্ষেত্রে রাস্তা দুটি চাষ ও বাণিজ্যের জন্য খুবই উপযোগী হবে। এক্ষেত্রে আরও জানা যায়, আমনানের পদ্মচাটান এলাকায় মাছের চারা আনা, বড়ো মাছ বাজারে নিয়ে আসা ইত্যাদি সুবিধার জন্য ২ কিলোমিটার ভালো রাস্তা এবং অপরদিকে কৃষকদের সুবিধায় মহানাদের সুদর্শন থেকে পাটনা পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা তৈরি হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment