কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: কলকাতা-শ্রী উদ্ধোধনে প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষ্যে কলকাতা-শ্রী উদ্ধোধন করলেন কলকাতা পুর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। সূত্রের খবর, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, গত ৮ মাস ধরে কোভিডের বিরুদ্ধে লড়াই করছে কলকাতা পৌরনিগম। কোভিড পরিস্থিতিতে এই বছর পুজোমণ্ডপে একসঙ্গে ভিড় করা যাবে না। সামাজিক দূরত্ব মেনে পুজো দেখতে হবে। পাশাপাশি পুজোমণ্ডপ গুলিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজর দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে শুরু হয়েছে কলকাতা-শ্রী প্রতিযোগিতা। সিইএসই -র সহযোগিতায় কলকাতা-শ্রী অনুষ্ঠান করা হয়। সমাজ কল্যাণ বিষয়, সাংঠনিক পূজো, দর্শকের চোখে সেরা পুজো ছাড়াও বেশ কয়েকটি আইটেম রাখা হয়েছে এই প্রতিযোগিতায়। সূত্রের আরও খবর, আজ থেকে অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি আজ ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে বলেও জানা যায়। এই অনুষ্ঠান ওয়েব মিনারের মধ্যে করতে হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এর সঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, মানুষের কল্যাণে রাজ্য সরকারের নির্দেশ মেনে পুজো করতে হবে।

