বারাসতে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্মারকলিপি জমা দিলেন আইসিডিএস কর্মীরা। স্থানীয় সূত্রের খবর, বেতন বৃদ্ধি, অবসরকালীন সময়ে এককালীন ভাতা প্রদান-সহ বিভিন্ন দাবিতে বারাসত ১ নম্বর ব্লকের বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিলেন আইসিডিএস-এর মহিলা কর্মীরা। এক্ষেত্রে আরও জানা যায়, মিছিল করে ব্লক অফিসে সমাবেশ করে বিক্ষোভ প্রদর্শন করলেন ওইসব কর্মীরা। স্থানীয় সূত্রের আরও খবর, স্মারকলিপি দেওয়ার পর আইসিডিএস কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের কর্মীদের বেতন বাড়াতে হবে। সামান্য বেতনে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। এইসব দাবিতেই এই বিক্ষোভ প্রদর্শন চলে।

