দুঃস্থ ও গরিবদের জন্য বিনামূল্যে আনাজ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে জেরবার পরিস্থিতি। সাধারণ মানুষ অসহায় অবস্থায়। পূর্বেই শ্রমজীবী বাজার চালু হয়েছিল। স্বল্প দামে কাঁচা আনাজ মিলত সেখান থেকে। এরপর ওই বাজারে দুঃস্থ ও গরিবদের জন্য বিনামূল্যে আনাজ দেওয়া চালু হল। স্থানীয় সূত্রের খবর, ১ অক্টোবর থেকে সিপিএমের উদ্যোগে দত্তপুকুর বাজারে চালু হয়েছিল এই ব্যবস্থা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেশনে চাল পাওয়া গেলেও গরিব মানুষ চড়া দামের আনাজ কিনতে পারছিলেন না। তাই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

