Diamond harbour incidentMiscellaneous 

আক্রান্ত শমীককে দেখতে এলেন বিজেপি নেতৃত্ব

কাজকেরিয়ার নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ গতকাল দক্ষিণ ২৪ পরগণার দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে আক্রান্ত হন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দ্বারা তিনি ও তাঁর কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ। থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনও সক্রিয়তা দেখায়নি এমনটাই দাবি শমীক ভট্টাচার্যের। আজ সল্টলেকের বাড়িতে শমীক ভট্টাচার্যকে দেখতে আসেন বিজেপির অরবিন্দ মেনন, মুকুল রায়, সায়ন্তন বসু ও কর্মী সমর্থকরা।

মুকুল রায় জানান- “শমীক ভট্টাচার্য বিজেপির প্রতিষ্ঠিত নেতা ও সুবক্তা। কাল ডায়মন্ড হারবারে সভা ছিল। যাওয়ার পথে অতর্কিত আক্রমণ হয়েছে ওর ওপর। এই ধরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ওকে দেখে গেলাম এবং বললাম আইনি ব্যবস্থা নেওয়া কথা। আমি যেখানে যেখানে জানাবার সব যানাব। অভিযোগ তৈরি করুক, অভিযোগ তৈরি করে সেটা পাঠানো হবে”।

Related posts

Leave a Comment