সারা দেশে আজ পালিত হচ্ছে মহাত্মা গান্ধির ১৫১ তম জন্মবার্ষিকী
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সারা দেশে আজ মহাত্মা গান্ধির ১৫১ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। গান্ধির এই জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও আজ জন্মবার্ষিকী। সূত্রের খবর, লাল বাহাদুর শাস্ত্রীর পুত্র ও পরিবার বিজয় ঘাটে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান।
মোহনদাস করম চাঁদ গান্ধি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক মহান নেতা। সত্যাগ্রহ ও অহিংসার নীতি অনুসরণ করে তিনি স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে জানিয়েছেন তাঁর নীতি, সত্য ও অহিংসার পথ অনুসরণ করার কথা।

