মহানগরীর গঙ্গাবক্ষে এবার আরও আকর্ষণীয় ভ্রমণ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আগামিকাল থেকেই চালু হতে চলেছে ৩৯ টাকায় ৯০ মিনিটের গঙ্গা ভ্রমণ। সূত্রের খবর, মিলেনিয়াম পার্ক থেকে রওনা হয়ে আবার সেখানে এসে শেষ হবে এই যাত্রা। আবার এর ভিতরে থাকবে ক্যাফেটেরিয়াও। কলকাতায় এই গঙ্গা ভ্রমণ হতে চলেছে অনেক আর্কষণীয়।
সন্ধে থেকে শুরু হবে এই হেরিটেজ জয় রাইড। এই প্রয়াস নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম। রাজ্য পর্যটন দফতর এই উদ্যোগের প্রশংসাও করেছে। সূত্রের আরও খবর, পুজোয় গঙ্গার বুকে এই অভিনব আয়োজন চলবে মহানগরীর গঙ্গা বক্ষে। জানা গিয়েছে আরও থাকবে, রবীন্দ্রসঙ্গীতের সুরময় পরিবেশ। এই মনোরম পরিবেশে মুগ্ধ হবেন আপনিও।

