Dr. prokash chandra mondalMiscellaneous Trending News 

গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবায় নজির চিকিৎসকের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রান্তিক মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে মরিয়া এক চিকিৎসক। গ্রামাঞ্চলে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তাঁর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ২৬ বছরেরও বেশি সময় ধরে তাঁর নিরলস পরিষেবা চলছে। সূত্রের খবর,মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা এই ডাক্তার ৩২টি গ্রামে গিয়ে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি তিনি তাঁর পিতার নামে শুরু করেছেন স্বেচ্ছাসেবী সংস্থা। যার নাম সিদ্বেশ্বর মেমোরিয়াল মেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন।

করোনা আবহেও তিনি চিকিৎসা পরিষেবা দিয়ে গিয়েছেন সাধারণ মানুষের কথা ভেবে। বিগত ২৬-২৭ বছর ধরে তিনি বিভিন্ন জেলার অনেক গ্রাম ঘুরে ঘুরে আনুমানিক ৩০০ জন এইচআইভি রোগীর পাশে দাঁড়িয়ে তাঁদের সুস্থ করে তুলেছেন। পাশাপাশি তিনি তাঁদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি হলেন বিখ্যাত অ্যাপোলো গ্লেনেগেলস হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তর প্রকাশ চন্দ্র মন্ডল।

Related posts

Leave a Comment