পিএইচডি করলেন অভিনেত্রী ঊষসী
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অভিনয়ের পাশাপাশি পিএইচডি করলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি অর্জন করলেন তিনি। তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল- ‘রাজনীতিতে লিঙ্গবৈষম্য’। এক্ষেত্রে অভিনেত্রী জানিয়েছেন, অবসর পেলেই মেকআপ রুমে বসে থিসিসের কাজ এগিয়ে রাখতাম। আবার শ্রীময়ীর শ্যুটিং থেকে ছুটি নিয়ে ফিল্ডওয়ার্কও করেছি। উল্লেখ্য, ৫ বছরের মধ্যেই তিনি শেষ করলেন পিএইচডি-র কাজ। উষসী আরও জানিয়েছেন, নতুন প্রজন্মের শিল্পীদের বলতে চাই, পড়াশোনার সঙ্গে অভিনয়ের বিরোধ নেই।

