durgaMiscellaneous Trending News 

শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘন্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১৪২৭ সনের সার্বজনীন দুর্গোৎসবের নির্ঘন্ট— মা দুর্গার দোলায় আগমন। ফল- মড়ক। মা দুর্গার গজে গমন। ফল- শস্যপূর্ণা বসুন্ধরা।

পঞ্চমী: ৪ কার্তিক ১৪২৭, ইং ২১ অক্টোবর ২০২০, বুধবার। পঞ্চমী তিথি থাকবে বেলা ২/৪৪ মিনিট পর্যন্ত। অদ্য সায়ংকালে (সন্ধ্যায়) দেবীর বোধন।

ষষ্ঠী : ৫ কার্তিক ১৪২৭, ইং ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার। ষষ্ঠী তিথি থাকবে বেলা ১/১১ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৮/৩০ মিনিট গতে ৯/১৫ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ। (শ্রী শ্রী দুর্গাষষ্ঠীর পূজা) সায়ংকালে (সন্ধ্যায়) দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

সপ্তমী: ৬ কার্তিক ১৪২৭, ইং ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার সপ্তমী তিথি থাকবে বেলা ১১/৫৬ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৮/১৫ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। এবং দেবীর সপ্তমী বিহিত পূজারম্ভ। পুষ্পাঞ্জলি সকাল ১১ টায়। সন্ধ্যারতী ৫/৩০ মিনিট।

অষ্টমী: ৭ কার্তিক ১৪২৭, ইং ২৪ অক্টোবর ২০২০, শনিবার মহাষ্টমী তিথি থাকবে বেলা ১১/১২ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৭/৩০ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী বিহিত পূজারম্ভ। (মহাষ্টমী ব্রত) পুষ্পাঞ্জলি বেলা ৯/৩০ মিনিট। সন্ধ্যারতী ৫/৩০ টায়। সন্ধিপূজা- বেলা ১০/৫৮ মিনিট গতে সন্ধিপূজারম্ভ। বেলা ১১/৪৬ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন।

নবমী: ৮ কার্তিক ১৪২৭, ইং ২৫ অক্টোবর ২০২০, রবিবার মহানবমী তিথি থাকবে বেলা ১১/১১ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৮/৩০ মিনিট গতে ৯/১৫ মিনিটের মধ্যে দেবীর মহানবমী বিহিত পূজারম্ভ। বেলা ১০/৪৫ মিনিট পরে হোম যজ্ঞাদি। সন্ধ্যারতী ৫/৩০ মিনিটে।

বিজয়া দশমী: ৯ কার্তিক ১৪২৭, ইং ২৬ অক্টোবর ২০২০, সোমবার দশমী তিথি থাকবে বেলা ১১/২৯ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৮/৩০ মিনিট গতে ৯/৩০ মিনিটের মধ্যে দেবীর কেবল দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন। বিসর্জনান্তে অপরাজিতা পূজা, বিজয়া দশমী কৃত্য।

Related posts

Leave a Comment