Smart LibraryMiscellaneous 

নিউটাউন গ্রন্থাগারকে আরও সমৃদ্ধ করে তোলার প্রয়াস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নিউটাউন গ্রন্থাগারকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য চলছে বিশেষ উদ্যোগ। সূত্রের খবর, এ ব্যাপারে এনকেডিএ-র ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে নজরুল তীর্থের স্মার্ট ডিজিটাল গ্রন্থাগার। এই গ্রন্থাগারকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশের উন্নত শহরগুলির মধ্যে নিউটাউন অন্যতম। প্রযুক্তিগতভাবে অনেকটাই এগিয়ে। সূত্রের আরও খবর, অন্যান্য শহরকে টেক্কা দেওয়ার বিষয়ে সর্বদা সচেষ্ট নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি।

এনকেডিএ-র সূত্রের খবর, গ্রন্থাগারে অন্তর্ভুক্ত হতে পারে জার্মান সংস্থা গেটে ইনস্টিটিউশনও। জাপানের একটি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির সম্ভাবনাও তৈরি হয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, নিউটাউনের স্মার্ট গ্রন্থাগারটি নিয়ে ভবিষ্যতে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। এনকেডিএ-র সূত্রের আরও খবর, পাবলিক রিলেশন সোসাইটি অব ইন্ডিয়ার (পিআরএসআই) তত্ত্বাবধানে একটি ফেসবুক লাইভে অংশগ্রহণ করেন এনকেডিএ-র চেয়ারম্যান। ওই অনুষ্ঠানে নিউটাউনের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছেন তিনি। পাশাপাশি এনকেডিএ ও হিডকোর নতুন প্রকল্প সম্পর্কে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে এনকেডিএ-র চেয়ারম্যানের বক্তব্য, ব্রিটিশ কাউন্সিলের বইয়ের সম্ভার অত্যন্ত উচ্চমানের। কর্মসংস্থান নিয়ে বেশ কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠানও আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল। যা থেকে আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুদৃঢ় করা সম্ভব হবে। নিউটাউনের গ্রন্থাগারটি আরও সমৃদ্ধ করে তোলার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment