barasatMiscellaneous Trending News 

হাবড়ায় দম্পতি খুনের অভিযুক্ত গ্রেপ্তার

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: হাবড়ায় দম্পতি খুনের মূল পান্ডাকে গ্রেপ্তার করল বারাসাত জেলা পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম তন্ময় বর। স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত টুনিঘাটা মন্ডলপাড়ার এক দম্পতিকে গুলি করে পালায় স্থানীয় এক প্রতিবেশী। মৃত ওই দম্পতির নাম রামকৃষ্ণ মন্ডল ও তাঁর স্ত্রী লীলারানী মন্ডল। এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।

একটি সাংবাদিক সম্মেলনে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনের টাওয়ারের লোকেশন ধরে নীলগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, তন্ময় কলকাতা, দুর্গাপুরের বিভিন্ন ডেরায় আশ্রয় নিয়েছিল। তারপর ফোনের লোকেশন ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান, প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই এই খুন করা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার ধৃতকে বারাসাত আদালতে তোলার পাশাপাশি নিজের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে পুলিশ।

Related posts

Leave a Comment