নারায়নতলা স্পোর্টিং ক্লাবের এবারের দুর্গোৎসবের সূচনা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ করোনায় তাল কেটেছে সামাজিক উৎসবের। বাঙালির বারো মাসে তেরো পার্বণে ছেদ পড়েছে। কিন্তু বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব কে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন পুজো কমিটিগুলি নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে খুঁটি পূজোর মাধ্যমে। কাশের দোলায় প্রকৃতি জানান দিচ্ছে মা আসছে।
মহালয়ার পুণ্যলগ্নে নারায়নতলা স্পোর্টিং ক্লাব তাঁদের খুঁটিপুজো সেরে ফেলল। ৪৯ তম বর্ষে তাদের ভাবনায় সামাজিক বার্তা। শিল্পী রাজেশ ব্যানার্জীর পরিকল্পনায় মণ্ডপ সেজে উঠবে সামাজিক বার্তায়। বিশ্বকর্মা পুজোর দিন খুঁটিপুজোয় উপস্থিত হয়েছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, বিধান নগর পৌরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শম্পা চক্রবর্তী, সমাজসেবী খোকন ভূঁইয়া, সুকান্ত রঞ্জন সরকার ও চিফ ইঞ্জিনিয়ার মনদীপ মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা।

