Tripura-GraminBank/Rail State Government 

দেশের রুরাল ব্যাঙ্কগুলিতে ৯,৬৩৮ অফিসার, অ্যাসিস্ট্যান্ট

প্রার্থীবাছাই করবে আইবিপিএস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অফিসার্স এবং অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদে  ৯,৬৩৮ জনকে নিচ্ছে ভারতের ৪৩টি রিজিওনাল রুরাল ব্যাঙ্কে। এরমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৩টি ব্যাঙ্ক এবং ত্রিপুরা ১টি ব্যাঙ্ক। সেগুলি হল– বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক। CRP RRBs IX কমন রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে প্রার্থীবাছাই করবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) বোর্ড। নিয়োগ হবে গ্রুপ-এ এবং বি পদে।

প্রার্থীরা যে ব্যাঙ্কে আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার ব্যাঙ্কগুলির জন্য বাংলা ভাষা জানতে হবে। তাই এখানে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার ব্যাঙ্কগুলির বিস্তারিত বিবরণ জানানো হল। এছাড়া অন্যান্য পদের বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও বিস্তারিত জানানো হল। অফিসার নিয়োগ হবে স্কেল-১, স্কেল-২ (অ্যাগ্রিকালচার অফিসার/ মার্কেটিং অফিসার/ ট্রেজারি ম্যানেজার/ ল/ সিএ/ আইটি/ জেনারেল ব্যাঙ্কিং অফিসার) এবং স্কেল-৩ পদে।

শূন্যপদের বিবরণ: অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) নিয়োগ হবে– পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কে: শূন্যপদ ৫৮টি। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে: শূন্যপদ ৭৫টি। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে: মোট শূন্যপদ ৩০টি। অফিসার স্কেল-১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার): নিয়োগ হবে– বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে: শূন্যপদ ২০০টি। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে: শূন্যপদ ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদের ক্ষেত্রে– যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। কম্পিউটারে কাজের জ্ঞান থাকলে ভাল।

অফিস অ্যাসিস্ট্যান্ট-১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদের ক্ষেত্রে– যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। অ্যাগ্রিকালচার/ হর্টিকালচার/ ফরেস্ট্রি/ অ্যানিম্যাল হাজবেন্ড্রি/ ভেটেরিনারি সায়েন্স/ অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ পিসিকালচার/ অ্যাগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কর্পোরেশন/ ইনফর্মেশন টেকনোলজি/ ম্যানেজমেন্ট/ ল/ ইকোনমিক্স/ অ্যাকাউন্টেন্সির ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। কম্পিউটারে কাজের জ্ঞান থাকলে ভাল।

অফিসার স্কেল-২ জেনারেল ব্যাঙ্কিং অফিসার (ম্যানেজার) পদের ক্ষেত্রে– মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ব্যাঙ্কিং/ ফিনান্স/ মার্কেটিং/ অ্যাগ্রিকালচার/ হর্টিকালচার/ ফরেস্ট্রি/ অ্যানিম্যাল হাজবেন্ড্রি/ ভেটেরিনারি সায়েন্স/ অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ পিসিকালচার/ অ্যাগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কর্পোরেশন/ ইনফর্মেশন টেকনোলজি/ ম্যানেজমেন্ট/ ল/ ইকোনমিক্স/ অ্যাকাউন্টেন্সির ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। সঙ্গে ব্যাঙ্কিং/ ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।

অফিসার স্কেল-২ স্পেশ্যালিস্ট অফিসার পদের– আইটি অফিসার পদের ক্ষেত্রে: মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রনিক্স/ কমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজির ব্যাচেলর ডিগ্রিধারীরা ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। ASP, PHP, C++, Java, VB, VC, OCP ইত্যাদির সার্টিফিকেটধারী হলে ভাল। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে: সিএ পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। ল অফিসার পদের ক্ষেত্রে: মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ আইনের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে অ্যাডভোকেট হিসেবে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। ট্রেজারি ম্যানেজার পদের ক্ষেত্রে: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা ফিনান্সের এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।

মার্কেটিং অফিসার পদের ক্ষেত্রে– মার্কেটিংয়ের এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। অ্যাগ্রিকালচার অফিসার পদের ক্ষেত্রে: মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ অ্যাগ্রিকালচার/ হর্টিকালচার/ ডেয়ারি/ ফরেস্ট্রি/ অ্যানিম্যাল হাজবেন্ড্রি/ ভেটেরিনারি সায়েন্স/ অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ পিসিকালচারের ব্যাচেলর ডিগ্রিধারীরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অফিসার স্কেল-৩ (সিনিয়র ম্যানেজার) পদের ক্ষেত্রে: মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ব্যাঙ্কিং/ ফিনান্স/ মার্কেটিং/ অ্যাগ্রিকালচার/ হর্টিকালচার/ ফরেস্ট্রি/ অ্যানিম্যাল হাজবেন্ড্রি/ ভেটেরিনারি সায়েন্স/ অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ পিসিকালচার/ অ্যাগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন/ ইনফর্মেশন টেকনোলজি/ ম্যানেজমেন্ট/ ল/ ইকোনমিক্স/ অ্যাকাউন্টেন্সির ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই।

প্রার্থীবাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস পাবেন নিচে বলা ওয়েবসাইটে। তবে সম্ভব হলে প্রি-এক্সাম ট্রেনিং দেওয়া হতে পারে। প্রি-এক্সাম ট্রেনিংয়ের কল লেটার ডাউনলোড করতে পারবেন ১২ আগস্ট থেকে। এই ট্রেনিং শুরু হবে ২৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন আগস্ট মাসে, পরীক্ষা হবে সেপ্টেম্বর/ অক্টোবর মাসে এবং ফল প্রকাশিত হবে অক্টোবর মাসে। অন্যদিকে মেইন/ সিঙ্গেল পরীক্ষার কললেটার ডাউনলোড, পরীক্ষা, ফলপ্রকাশ, ইন্টারভিউ কললেটার/ ইন্টারভিউ ইত্যাদি হবে অক্টোবর/ নভেম্বর মাসে। প্রভিশনাল অ্যালটমেন্ট হবে আগামী বছরের জানুয়ারি মাসে।

আবেদনের পদ্ধতি: আবেদন করবেন অনলাইনে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে, ২১ জুলাইয়ের  মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ৮৫০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ১৭৫) টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশনের ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment