scientific assistantContractual Engineering 

প্লাজমা রিসার্চে ৮১ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে ৮১ জনকে নিচ্ছে ইনস্টিটিউট অফ প্লাজমা রিসার্চে। ২ বছরের চুক্তিভিত্তিতে নিয়োগ হবে বিভিন্ন ডিসিপ্লিনে।

কম্পিউটার অ্যাপ্লিকেশন: শূন্যপদ ৪টি। ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স: শূন্যপদ ১৮টি। ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: শূন্যপদ ১০টি। ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল: শূন্যপদ ৫টি। মেকানিক্যাল: শূন্যপদ ২৮টি। ফিজিক্স: শূন্যপদ ১৬টি।

কম্পিউটার অ্যাপ্লিকেশনের ব্যাচেলর ডিগ্রিধারী, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারী, ফিজিক্সের বিএসসি ডিগ্রিধারী হতে হবে। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ২০,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে প্রয়োজনে স্ক্রিনিং টেস্টও হতে পারে।

আবেদন করবেন অনলাইনে https://www.ipr.res.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ জানুয়ারির মধ্যে। ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 09/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment