Secondary School of AssamGovernment Jobs Teaching 

অসমের স্কুলে ৬,২৯৬ গ্র্যাজুয়েট টিচার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অসমের উচ্চ/ উচ্চমাধ্যমিক স্কুলগুলির জন্য গ্র্যাজুয়েট টিচার ও অসমিয়া ল্যাঙ্গোয়েজ টিচার পদে ৬,২৯৬ জনকে নিচ্ছে অসম সরকারের ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনে। গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে আর্টস, সায়েন্স ও হিন্দি ভাষার জন্য। প্রার্থীরা শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন।

গ্র্যাজুয়েট টিচার আর্টস: শূন্যপদ ৩,৩২৬টি। গ্র্যাজুয়েট টিচার সায়েন্স: শূন্যপদ ১,৫১২টি। গ্র্যাজুয়েট টিচার হিন্দি: শূন্যপদ ১,২৭২টি, অসমিয়া ল্যাঙ্গোয়েজ টিচার: শূন্যপদ ১৮৬টি।

আর্টস টিচার পদের ক্ষেত্রে– আর্টস, কমার্সের গ্র্যাজুয়েট ডিগ্রি/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকলে এবং বিএড ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। সায়েন্স টিচার পদের ক্ষেত্রে– সায়েন্সের গ্র্যাজুয়েট ডিগ্রি/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকলে এবং বিএড ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন।

হিন্দি টিচার পদের ক্ষেত্রে– অন্তত ৫০ শতাংশ নম্বর সহ হিন্দির প্রবীণ/ রত্ন এবং ওই শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী বা অন্তত ৫০ শতাংশ নম্বর সহ আর্টসের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। অথবা ৫০ শতাংশ নম্বর নিয়ে আর্টসের ব্যাচেলর ডিগ্রিধারীরা ৫০ শতাংশ নম্বর সহ অন্যতম বিষয় – হিন্দি নিয়ে পাশ করে থাকলে বা ৫০ শতাংশ নম্বর নিয়ে আর্টসের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ব্যাচেলর স্তরে ৫০ শতাংশ নম্বর নিয়ে অন্যতম বিষয় হিন্দি নিয়ে পাশ করে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে বিটি/ বিএড ডিগ্রি থাকা চাই।

অসমিয়া টিচার পদের ক্ষেত্রে– অন্তত ৫০ শতাংশ নম্বর সহ বিএ অনার্স/ মেজর ডিগ্রিধারীরা বিটি/ বিএড পাশ হতে হবে।

সবক্ষেত্রেই মাধ্যমিকের টেট প্রার্থীরাও ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদনের যোগ্য।

বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে ১৪,০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৮,৭০০ টাকা।

প্রার্থীবাছাই হবে প্রথমে শিক্ষাগত যোগ্যতার পাওয়া নম্বরের ভিত্তিতে। পরে হবে মূল নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন অনলাইনে https://madhyamik.assam.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ অক্টোবরের মধ্যে। অনলাইন আবেদনের আগে প্রমাণপত্র স্ক্যান করে রাখেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment