দিল্লি সরকারে ৫,৮০৭ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদে ৫,৮০৭ জনকে নিচ্ছে দিল্লি সরকারের এডুকেশন বিভাগে। প্রার্থীবাছাই করবে দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। পুরুষ ও মহিলাদের নিয়োগ হবে বিভিন্ন বিষয়ে।
বিষয় অনুযায়ী শূন্যপদগুলি হল– বাংলা: শূন্যপদ ১টি (মহিলা)। ইংলিশ: শূন্যপদ ১,৯৯০টি (পুরুষ ১,০২৯টি এবং মহিলা ৯৬১টি)। উর্দু: শূন্যপদ ৯১৭টি (পুরুষ ৩৪৬টি, মহিলা ৫৭১টি)। সংস্কৃত: শূন্যপদ ২,০২৫টি (পুরুষ ৮৬৬টি, মহিলা ১,১৫৯টি)। পাঞ্জাবি: শূন্যপদ ৮৭৪টি (পুরুষ ৩৮২টি, মহিলা ৪৯২টি)।
বি এ (অনার্স) বা গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ৪৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে শিক্ষকতার ডিগ্রি/ ডিপ্লোমা পাশ হতে হবে এবং সিবিএসসি আয়োজিত সিটেট পরীক্ষায় সফল হতে হবে। বয়স হবে হবে ৩২ বছরের মধ্যে। মূল মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,৬০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্টের মাধ্যমে। সবশেষে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে https://dsssbonline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ৪ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে। ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 03/2021. আরও বিস্তারিত জানতে পারবেন https://dsssb.delhi.gov.in ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

