ইন্ডিয়ান নেভিতে ৪০ অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কোর্স করিয়ে শর্ট সার্ভিস কমিশনের ইলেক্ট্রিক্যাল ব্রাঞ্চে ৪০ জনকে নিচ্ছে ইন্ডিয়ান নেভিতে। ট্রেনিং হবে আগামী বছরের জানুয়ারি মাসে। কেবলমাত্র অবিবাহিত তরুণরা আবেদন করতে পারেন। শুরুতে ২ বছরের প্রবেশন।
মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য। জন্মতারিখ হতে হবে ২-১-১৯৯৭ থেকে ১-৭-২০০২ তারিখের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর ইন্টারভিউ হবে সেপ্টেম্বর মাস নাগাদ। সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা।
শুরুতে ২২ সপ্তাহের ন্যাভাল ওরিয়েন্টেশন কোর্সে ট্রেনিং হবে ২০২২ সালের জানুয়ারি মাস থেকে।
আবেদন করবেন অনলাইনে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে ছবি সহ যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। ফাইনাল সাবমিশনের পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

