IBHCentral Government Engineering 

আইএইচবি লিমিটেডে ৩৯ ম্যানেজার, ইঞ্জিনিয়ার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডেপুটি ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ার পদে ৩৯ জনকে নিচ্ছে আইএইচবি লিমিটেডে। এটি ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়াময়ের একটি যৌথ উদ্যোগ। নিয়োগ হবে বিভিন্ন ডিসিপ্লিনে। শুরুতে ১ বছরের প্রবেশন।

ডেপুটি ম্যানেজার: শূন্যপদ ৭টি। সিনিয়র ইঞ্জিনিয়ার: শূন্যপদ ১৩টি। ইঞ্জিনিয়ার: শূন্যপদ ১৯টি।

মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ৪ বছরের বি ই/ বি টেক/ বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে ৭ বছরের, সিনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ৫ বছরের এবং ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই।

বয়স হতে হবে ১-৮-২০২১ তারিখের হিসেবে ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে ৪০, সিনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ৩৫ এবং ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ৩০ বছরের মধ্যে।

প্রার্থীবাছাই হবে অভিজ্ঞতা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের সময় ২ কপি পাসপোর্ট মাপের ছবি সহ যাবতীয় প্রমাণপত্রের মূল ও সেগুলির ১ সেট স্বপ্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যাবেন।

আবেদন করবেন অনলাইনে www.ihbl.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৪ সেপ্টেম্বরের মধ্যে। এই নিয়োগের ক্ষেত্রে কোনও আবেদনের ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: IHB/1/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment