ইউপিএসসি-র মাধ্যমে দিল্লি সরকারে ৩৬৩ প্রিন্সিপল নিচ্ছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রিন্সিপল পদে ৩৬৩ জনকে নিচ্ছে দিল্লি সরকারের ডিরেক্টরেট অফ এডুকেশনের এডুকেশন বিভাগে। নিয়োগ হবে পুরুষ ও মহিলাদের থেকে। প্রার্থীবাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।
প্রিন্সিপল (ভ্যাকান্সি নং: 21040701324): মোট শূন্যপদ ৩৬৩টি (পুরুষ ২০৮, মহিলা ১৫৫টি)। মাস্টার ডিগ্রিধারীরা এডুকেশনের ব্যাচেলর ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে কোনও হাই স্কুল/ হায়ার সেকেন্ডারি স্কুল/ সিনিয়র সেকেন্ডারি স্কুল/ ইন্টারমিডিয়েট কলেজে শিক্ষক (ভাইস প্রিন্সিপল বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার/ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার) হিসেবে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।
বয়স হতে হবে ১৩-৫-২০২১ তারিখের হিসেবে ৫০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১২ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন করবেন অনলাইনে http://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৯ জুলাইয়ের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২৫ টাকা। নগদে জমা দেবেন স্টেট ব্যাঙ্কে বা অনলাইনে জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের ফি দিতে হবে না। মনে রাখবেন অনলাইন দরখাস্তের প্রিন্ট নিতে পারবেন ৩০ জুলাই পর্যন্ত। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 07/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

