ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চে ৩৪ অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টেকিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার পদে ৩৪ জনকে নিচ্ছে ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে। এটি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে গ্রুপ-এ ও গ্রুপ-বি পদে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ গ্রেড-৩: মোট শূন্যপদ ২১টি। সংশ্লিষ্ট বিষয়ের প্রথম শ্রেণির বিএসসি/ ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। মূল মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
টেকনিক্যাল অফিসার/ গ্রেড-৩: মোট শূন্যপদ ৬টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ের বি ই/ বি টেক অথবা মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে অভিজ্ঞতা থাকলে ভাল। মূল মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
সিনিয়র টেকনিক্যাল অফিসার-১/ গ্রেড-৩: মোট শূন্যপদ ৭টি। অন্তত ৫৫ শতাংশ সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। মূল মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
সিনিয়র টেকনিক্যাল অফিসার-২/ গ্রেড-৩: মোট শূন্যপদ ৪টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ডিগ্রিধারীরা ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে ৬৭,৭০০ – ২,০৮,৭০০ টাকা। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
প্রার্থীবাছাই হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও অফিসার পদের ক্ষেত্রে ট্রেড টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে। সিনিয়র টেকনিক্যাল অফিসার পদের ক্ষেত্রে হবে স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে www.ngri.org.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ মে-র মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা করবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: NGRI/Gr III/3/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

