লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। কলেজ সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তি জারি করেছে বলে খবর। এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীকে। ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ। বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা গিয়েছে,নেট পরীক্ষা বা পিএইচডি ডিগ্রি থাকতে হবে। আবার প্রার্থীদের দেশের যে কোনও স্বীকৃত লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স ডিগ্রিতে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এক্ষেত্রে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ৫৭,৭০০টাকা মাসিক বেতন। আবেদনের শেষ তারিখ আগামী ২০ এপ্রিল। যার বিজ্ঞপ্তি নং-১/২০২৪। এই নিয়োগ সংক্রান্ত বিশদে জানতে ওয়েবসাইট দেখুন-www.wbcsconline.in ।
Read More