রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে
করোনা আবহের মধ্যেই রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে বলে দাবি করলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে তাঁর বক্তব্য,রাজারহাট নিউটাউনে ইনফোসিস নতুন করে কাজ শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে।

