locusts Miscellaneous 

পঙ্গপাল নিধনে ড্রোনের প্রয়োগ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ পঙ্গপাল নিয়ন্ত্রণে এবার ড্রোনকে ব্যবহার করতে চলেছে প্রশাসন। রাজস্থানে ড্রোন আগেই ব্যবহার করা হয়েছিল। ড্রোনের সাহায্যে কীটনাশক স্প্রে করা হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে একটি বেসরকারি সংস্থাকে কাজে লাগিয়েছে।উল্লেখ্য, গত রবিবারের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পঙ্গপালের প্রসঙ্গও উত্থাপন করেন। উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে পঙ্গপাল নিধনের কাজও অনেকটা এগিয়েছে। উত্তরপ্রদেশের জলায়ু জেলায় ৬ ঘন্টা অপারেশন চালিয়ে প্রায় ৭০% পঙ্গপাল নিধন সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয় ভাষায় টিড্ডি নামে প্রচলিত এই পঙ্গপাল দল নিধনের…

Read More
partheniyam Miscellaneous 

পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ খণ্ডঘোষ জুড়ে বিষাক্ত পার্থেনিয়ামের আতঙ্ক

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের খন্ডঘোষ এলাকায় বিভিন্ন অঞ্চলে বিষাক্ত পার্থেনিয়াম গাছকে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয় সূত্রের খবর, এই বিষাক্ত গাছ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মরোগ হওয়ার আশঙ্কায় ভুগছেন ওই সব এলাকার মানুষ। উল্লেখ্য, প্রতি বছর খণ্ডঘোষ এলাকায় প্রত্যেক পঞ্চায়েত উদ্যোগ নিয়ে পার্থেনিয়াম গাছ নির্মূল করে থাকে। তবে এবার করোনা আবহে এই বিষাক্ত গাছ পরিষ্কার করা সম্ভব হয় নি। এই অবস্থায় প্রতিটি অঞ্চলে রাস্তার দুই ধরে গজিয়ে উঠেছে প্রচুর পরিমানে পার্থেনিয়াম গাছ। প্রতিদিন সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাতায়াত করছেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের…

Read More
Miscellaneous 

কংগ্রেস ও বামপন্থীদের প্রতিবাদ মিছিল

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃপেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সকালেই সল্ট লেক সিটি সেন্টার পেট্রোল পাম্পের সামনে যৌথভাবে বিক্ষোভ দেখায় সিপিএম ও কংগ্রেস। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা মিছিল করে সিটি সেন্টার আইল্যান্ডে ঘুরে পেট্রোল পাম্পের সামনে এসে মিছিল শেষ করে। তাঁরা জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম যদি না কমানো হয় তবে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।

Read More
chandigarh Miscellaneous 

ভারতে প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়াম চন্ডীগড়ে

বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে ভারতে।বৃষ্টিতে কারণে আর ম্যাচ বাতিল হবে না।জানা গিয়েছে, গ্রিন বিল্ডিংস কনসেপ্ট অনুযায়ী তৈরি করা হবে নতুন এই হাইটেক স্টেডিয়াম।

Read More
Baduriya (2) Miscellaneous 

আম্ফানে বিপর্যস্ত বাদুড়িয়ায় ত্রাণ বিতরণ অধ্যাপক-শিক্ষকদের

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, রূপাঞ্জন রায়: বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফান উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার উপর দিয়ে প্রায় ১৮৫ থেকে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল। তছনছ হয়ে গেছে পুরো বাদুড়িয়া ব্লক। পাশাপাশি ঝড়ের রাত থেকে টানা বৃষ্টি কৃষি ফসলের চরম ক্ষতি করেছে। লকডাউন এবং আম্ফানের জোড়া আক্রমনে বাদুড়িয়ার গ্রামীন এলাকার মানুষের জীবন বিপন্ন। আর এই বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ালেন অধ্যাপক এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠন। আজ বাদুড়িয়া ব্লকের তিতুমীরের বাঁশের কেল্লা খ্যাত নারকেলবেড়ে গ্রামের সন্নিহিত সোমপুর, মাসিয়া পূর্বপাড়া ও চৌদুলি পাড়ার ২৫০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কলকাতা বীরপাড়া অন্বেষণ সংগঠন।…

Read More
Snapshot_0 Miscellaneous 

রঘুনাথপুরে মাংসের দোকান হঠাৎ ভেঙ্গে পড়ায় আহত ৫ জন

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামার ব্রাহ্মণপাড়ার খাসির মাংসের দোকান হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আহত হন ৫ জন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯ টা নাগাদ। চেলিয়ামার ব্রাহ্মণপাড়ায় এই খাসির মাংসের দোকানে মাংস কেনার জন্য সাতসকালে লাইন দেয় গ্রাহকরা। কিন্তু ওই মাংসের দোকানটি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ায়, চাপা পড়ল দুই ক্রেতাসহ দোকানের ৩ কর্মচারী। স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তিদের নাম সুবল দত্ত, রামপ্রসাদ দাস, বাগাল ধীবর, চন্দন সিনহা, বসন বাউরি। এই ৫ জানই রঘুনাথপুরের চেলিয়ামার বাসিন্দা।স্থানীয় লোকজন আহত পাঁচজনকে তড়িঘড়ি উদ্ধার করে বান্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।…

Read More
Fifa Head Office Miscellaneous 

অনুমোদিত সব দেশকে আর্থিক সাহায্য ফিফার

ফিফার থেকে আর্থিক সাহায্য পাচ্ছে ফেডারেশন। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে গোটা ফুটবল বিশ্ব। এই অবস্থায় ফিফা তার অনুমোদিত সব দেশকে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এসেছে বলে খবর।

Read More