হিমাচল প্রদেশ কোঅপারেটিভ ব্যাঙ্কে ১৪৯ ক্লার্ক, স্টেনো
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র ক্লার্ক এবং স্টেনো/ স্টেনো-টাইপিস্ট পদে মোট ১৪৯ জনকে নিচ্ছে দ্য হিমাচল প্রদেশ স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, সিমলা। আইবিপিএস, মুম্বইয়ের মাধ্যমে নিয়োগ হবে রেগুলার বেসিসে। নীচের মতো যোগ্যাতার ভারতীয় তরুণ-তরুণীরা আবেদন করতে পারেন। নীচে উল্লিখিত পিএসিএস/ ওসিএস কোটার শূন্যপদে এবং সব সংরক্ষিত শূন্যপদে কেবল হিমাচল প্রদেশের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কাজেই অন্যান্য রাজ্যের সাধারণ/ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সাধারণ শ্রেণির প্রার্থী হিসেবে অসংরক্ষিত শূন্যপদে আবেদন করতে হবে।
জুনিয়র ক্লার্ক (সরাসরি রিক্রুটমেন্ট কোটার অধীনে): ৩১টি। অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ কিংবা গ্র্যাজুয়েট/ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা।
জুনিয়র ক্লার্ক (পিএসিএস কোটায়): ৮টি। অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ কিংবা গ্র্যাজুয়েট/ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা। সঙ্গে সেক্রেটারি হিসেবে টানা ৫ বছর কাজের অভিজ্ঞতা।
জুনিয়র ক্লার্ক (ওসিএস কোটায়): ৪টি। অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ কিংবা গ্র্যাজুয়েট/ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা। সঙ্গে কোঅপারেটিভ সোসাইটিতে টানা ৭ বছর কাজের অভিজ্ঞতা।
স্টেনো-টাইপিস্ট: ৩টি। অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ ও শর্টহ্যান্ডে ইংরিজি ও হিন্দিতে মিনিটে যথাক্রমে ৮০টি ও ৭০ টি শব্দ লেখার দক্ষতা। টাইপিং পরীক্ষায় সফল হতে ইংরিজি ও হিন্দিতে মিনিটে যথাক্রমে ৪০টি ও ৩০টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে।
উল্লেখ্য, ওপরে বলা সব পদের ক্ষেত্রেই হিমাচল প্রদেশের প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থীদের মাধ্যমিক/ সমতুল এবং উচ্চমাধ্যমিক/ সমতুল পরীক্ষা হিমাচল প্রদেশের কোনও স্কুল/ ইনস্টিটিউশন থেকে পাশ করে থাকতে হবে।
মাইনে ১০,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৩,২০০ টাকা। সব মিলিয়ে মোট ৩৫,৮৬৩ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে অনলাইন পরীক্ষা, স্কিল টেস্টের মাধ্যমে। প্রয়োজনে দুটি পর্যায়ে পরীক্ষা হবে (প্রিলিমিনারি এবং মেইন)। অন্যদিকে, কোনও পদের জন্য প্রার্থী-সংখ্যা আশানুরূপ না হলে সেক্ষেত্রে কেবল মেইন পরীক্ষা হবে।
অনলাইন পরীক্ষা হতে পারে চলতি বছরের অগস্ট মাসে। পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ পরে পাবেন ওয়েবসাইটে। পরীক্ষার ৭ দিন আগে কললেটার ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার কম-বেশি ১৫ দিন পরে ফলাফল প্রকাশিত হবে।
SC/ST/ IRDP/ BPL/ANTODAYA/EWS ক্যাটেগরির প্রার্থীরা এবং সব ক্যাটেগরির মহিলা প্রার্থীরা ফি বাবদ দেবেন ৮০০ টাকা। বাকি ক্যাটেগরির প্রার্থীরা ফি বাবদ দেবেন ১,০০০ টাকা। ফি দেবেন অনলাইনে, ২ জুলাইয়ের মধ্যে।
আবেদন করবেন অনলাইনে www.hpscb.com ওয়েবসাইটের মাধ্যমে, ২ জুলাইয়ের মধ্যে। ৩টি ধাপ হল:- অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট এবং প্রমাণপত্র ইত্যাদির স্ক্যান আপলোড। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

