MDLCentral Government Private/IT Jobs 

ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে ১,৩৮৮

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এক্সিকিউটিভ পদে স্কিল্ড ও সেমিস্কিল্ড পদে ১,৩৮৮ জনকে নিচ্ছে ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে। ৩ বছরের চুক্তিভিত্তিতে নিয়োগ হবে কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান, ফিটার সহ বিভিন্ন ডিসিপ্লিনে।

মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের এনএসি সার্টিফিকেটধারী হলে, কার্পেন্টার, কম্পোজিট ওয়েল্ডার, রিগার ট্রেডের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের এনএসি সার্টিফিকেটধারী হলে, স্টোর কিপার, প্ল্যানার এস্টিমেটর ট্রেডের ক্ষেত্রে মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি/ ডিপ্লোমাধারী হলে, প্যারামেডিক্স ট্রেডের ক্ষেত্রে নার্সিংয়ের ৩ বছরের ডিপ্লোমা/ ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ১-৬-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। থোক মাইনে স্কিল্ড পদের ক্ষেত্রে ১৭,০০০ – ৬৪,৩৬০ টাকা এবং সেমিস্কিল্ড পদের ক্ষেত্রে ১৩,২০০ – ৪৯,৯১০ টাকা।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে https://mazagondock.in ওয়েবসাইটের মাধ্যমে, ৪ জুলাইয়ের মধ্যে। অনলাইনে আবেদন ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: MDL/HR-REC-NE/93/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment