oil indiaCentral Government Miscellaneous 

অয়েল ইন্ডিয়ার ডিব্রুগড় শাখায় ১১৯ নিয়োগ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ড্রিলিং হেডম্যান, ড্রিলিং রিগম্যান, কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে ১১৯ জনকে নিচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ডিব্রুগড় শাখায়। অসম ও অরুণাচলপ্রদেশের সংশ্লিষ্ট এলাকার প্রার্থীরা আবেদন করতে পারেন। নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে।

ড্রিলিং হেডম্যান: শূন্যপদ ৪টি। দশম শ্রেণি পাশ সঙ্গে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ১৯,৫০০ টাকা। প্রার্থীবাছাই হবে ২৪ মে।

ড্রিলিং রিগম্যান: শূন্যপদ ৫টি। দশম শ্রেণি পাশ সঙ্গে যে কোনও ট্রেডের সার্টিফিকেট ও ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ১৮ থেকে ৩৫ বছর। মাইনে ১৬,৬৪০ টাকা। প্রার্থীবাছাই হবে ২৭ মে।

ইলেক্ট্রিক্যাল সুপারভাইজর: শূন্যপদ ৫টি। দশম শ্রেণি পাশ সঙ্গে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা এবং বৈধ ইলেক্ট্রিক্যাল সুপারভাইজরি কম্পিটেন্সি সার্টিফিকেট ও ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৩৫ বছর। মাইনে ১৯,৫০০ টাকা। প্রার্থীবাছাই হবে ৩১ মে।

কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১০টি। কেমিস্ট্রির বিএসসি ও ১ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৪০ বছর। মাইনে ১৯,৫০০ টাকা। প্রার্থীবাছাই হবে ৩ জুন।

অ্যাসিস্ট্যান্ট রিগ ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ১০টি। দশম শ্রেণি পাশ সঙ্গে ২ বছরের আইটিআই এবং বৈধ ইলেক্ট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট ও ২ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৩৫ বছর। মাইনে ১৬,৬৪০ টাকা। প্রার্থীবাছাই হবে ৭ জুন।

ড্রিলিং টপম্যান: শূন্যপদ ১৭টি। দশম শ্রেণি পাশ সঙ্গে ট্রেড সার্টিফিকেট ও ৪ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৩৫ বছর। মাইনে ১৬,৬৪০ টাকা। প্রার্থীবাছাই হবে ১০ জুন।

অ্যাসিস্ট্যান্ট মেকানিক-পাম্প: শূন্যপদ ১৭টি। দশম শ্রেণি পাশ সঙ্গে মেকানিক ডিজেল/ ফিটার ট্রেডের সার্টিফিকেট ও ২ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৩৫ বছর। মূল মাইনে ১৬,৬৪০ টাকা। প্রার্থীবাছাই হবে ১৪ জুন।

গ্যাস লগার: শূন্যপদ ২০টি। বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৩৫ বছর। মাইনে ১৬,৬৪০ টাকা। প্রার্থীবাছাই হবে ১৭ জুন।

অ্যাসিস্ট্যান্ট মেকানিক- আইসিই: শূন্যপদ ৩১টি। দশম শ্রেণি পাশ সঙ্গে মেকানিক ডিজেল ট্রেডের সার্টিফিকেট ও ২ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৩৫ বছর। মাইনে ১৬,৬৪০ টাকা। প্রার্থীবাছাই হবে ২২ জুন।

প্রার্থীবাছাই হবে ওয়াক ইন প্রাক্টিক্যাল/ স্কিল টেস্ট কাম পার্সোনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে। প্রার্থীদের ওপরে বলা তারিখে নাম রেজিস্ট্রেশনের জন্য উপস্থিত হতে হবে সকাল ৭টা থেকে ১১টার মধ্যে। নাম রেজিস্ট্রেশন ও বাছাই পরীক্ষা হবে এই ঠিকানায়: ETDC, L&D Department,Oil India Limited, Duliajan, District-Dibrugarh (Assam).

আবেদন করবেন সম্পূর্ণ জীবনপঞ্জি একটি সাদা কাগজে টাইপ করে। সঙ্গে নেবেন ১ কপি রঙিন ছবি সহ বয়স, বয়সের প্রমাণপত্র, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট/ ওবিসি সার্টিফিকেট, ট্রেড সার্টিফিকেট ও অন্যান্য নথিপত্রের মূল ও সেগুলির স্বপ্রত্যয়িত জেরক্স। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: HRAQ/CONT-WP-B/21-473. আরও বিস্তারিত জানতে পারবেন https://www.oil-india.com ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment