SMCContractual State Government 

শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ১০

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন পদে ১০ জনকে নিচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। নিয়োগ হবে ৬ মাসের চুক্তির ভিত্তিতে।

ওএসডি (লিগ্যাল): শূন্যপদ ১টি। এলএলবি ডিগ্রি ও ১০ বছরের অভিজ্ঞতা। ন্যূনতম বয়স ৩৭ বছর। পারিশ্রমিক মাসে ১৬,৫০০ টাকা।

ম্যানেজার: শূন্যপদ ১টি। এমবিএ/ হোটেল ম্যানেজমেন্ট ও ২ বছরের অভিজ্ঞতা। পারিশ্রমিক মাসে ৩০,০০০ টাকা। বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।

কুক: শূন্যপদ ১টি। অষ্টম শ্রেণি পাশ ও ২ বছরের অভিজ্ঞতা। বয়স অন্তত ২০ বছর। পারিশ্রমিক মাসে ১১,০০০ টাকা।

সার্ভেয়র: শূন্যপদ ২টি। মাধ্যমিক পাশ ও সার্ভেয়রশিপ সার্টিফিকেট এবং ৫ বছরের অভিজ্ঞতা। বয়স অন্তত ২১ বছর। পারিশ্রমিক মাসে ১৫,০০০ টাকা।

এস এ ই (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ৩টি (মেকানিক্যাল ১টি, ইলেক্ট্রিক্যাল ২টি)। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ডিপ্লোমাধারী। বয়স ৪৫ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ১৬,৫০০ টাকা।

আইটি পার্সোনেল: শূন্যপদ ১টি। বিসিএ/ বিএসসি/ আইটি পাশ। বয়স অন্তত ২১ বছর। পারিশ্রমিক মাসে ১০,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদন করবেন সাদা কাগজে সম্পূর্ণ বায়োডেটা টাইপ করে। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি স্বপ্রত্যয়িত ছবি সেঁটে দেবেন। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। এগুলি পাঠাবেন ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টের মধ্যে। এই ঠিকানায়: The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist – Darjeeling, Pin – 734001. মনে রাখবেন ইন্টারভিউয়ের সময় প্রমাণপত্রের মূলগুলি দাখিল করতে হবে। এই নিয়োগের মেমো নং: 183 Estt./SMC. আরও বিস্তারিত জানতে পারবেন http://www.siligurismc.in/ ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment